ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
ভোলার সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় আজ ২২ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লক্ষ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়।
জব্দকৃত বিড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোঃ আজাদ, ভোলা জেলা প্রতিনিধ