সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ফেসবুকে নবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক

শ্রীপুরে ফেসবুকে নবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক

শ্রীপুরে ফেসবুকে নবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে বাঁধন সাহা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 
শুক্রবার(২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 স্থানীয় বাসিন্দারা জানান, ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মন্তব্যটি দ্রুত ভাইরাল হলে মুহূর্তেই জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। আশপাশের মসজিদ, মাদ্রাসার ইমাম-মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাঁধন সাহাকে আটক করে।
ইসলামি আন্দোলন বাংলাদেশ, বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, “বাংলার মাটিতে  কীভাবে একজন মানুষ আমাদের প্রিয় নবীকে নিয়ে এমন মন্তব্য করতে পারে! আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, “বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে  অভিযুক্তকে আটক করেছে।”