শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে শ্রীপুরে তিনদিনব্যাপী মেলা

বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে শ্রীপুরে তিনদিনব্যাপী মেলা

বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে শ্রীপুরে তিনদিনব্যাপী মেলা

বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে শ্রীপুরে তিনদিনব্যাপী মেলা

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুরের শ্রীপুর উপজেলার সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে তিনদিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে এ মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালাহ উদ্দীন আহমেদ মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এড. মুহাম্মদ বকুল মিয়া, আল আমিন একাডেমির পরিচালক এস এম আল আমিনসহ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে সালাহ উদ্দীন আহমেদ মিলন বলেন, “জ্ঞান, সৃজনশীলতা আর বইয়ের ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি হৃদয়। সবার অংশগ্রহণে মেলাটি হোক প্রাণবন্ত ও সফল। বই পড়ে কেউ দেউলিয়া হয় না—তাই বই হোক নিত্যদিনের সঙ্গী।”
শিক্ষার্থীরা জানান, বই মেলায় এসে তারা বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস ও শিক্ষামূলক বই ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। এতে তাদের বই পড়ার আগ্রহ আরও বেড়েছে। এমন আয়োজন প্রতি বছর হলে তারা উপকৃত হবে বলেও আশা প্রকাশ করে।
একাধিক অভিভাবক বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখতে বই মেলার মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বইমুখী হওয়ার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা পাবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হওয়া এই বই মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।