রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্প কি ফ্যাসিস্ট মামদানিকে থামিয়ে কী জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প কি ফ্যাসিস্ট মামদানিকে থামিয়ে কী জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প কি ফ্যাসিস্ট মামদানিকে থামিয়ে কী জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট

বিরোধ কাটিয়ে নিউইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) ওভাল অফিসে দুই নেতার ঐতিহাসকি এই বৈঠক ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে।

মেয়র নির্বাচিত হওয়ার আগে ও পরে ট্রাম্পকে একাধিকবার ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন জোহরান মামদানি। শুক্রবার ওভাল অফিসে বৈঠকের পর এক সাংবাদিক জানতে চান, মামদানি কি এখনও বিশ্বাস করেন ট্রাম্প আসলে ফ্যাসিবাদী? এসময় ৩৪ বছর বয়সি নেতাকে বলতে শোনা যায়, ‘আমি এই বিষয়ে আগেই কথা বলেছি।’

 
এসময় ট্রাম্প হেসে বলেন, ‘ঠিক আছে। আপনি এমনটা বলতেই পারেন। এতে আমার আপত্তি নেই। ব্যাখ্যা করার থেকে বলে দেয়াটা সহজ। আমি কিছুই মনে করছি না।’ পরে পাল্টা হেসে নরম স্বরে মামদানি বলেন, ‘ঠিক আছে, হ্যাঁ।’
 
৪ নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোরবিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প।