অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে চলছে বোলারদের দাপট। দ্বিতীয় দিনে মাত্র ৯ রান যোগ করে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি ইংল্যান্ডও। অজি পেসারদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়েছে তারা। তাতে পার্থ টেস্ট জিততে অজিদের সামনে লক্ষ্য মাত্র ২০৫ রানের। যদিও আপাতত দৃষ্টিতে লক্ষ্যটা কঠিনই।
শনিবার (২২ নভেম্বর) ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে দ্রুত গুঁড়িয়ে দেওয়র পথে ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। তাতে এই এক ম্যাচেই ১০ উইকেট নিজের খাতায় যোগ করলেন এ পেসার।
