বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজের দখল নিতে ২টি নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হরমুজের দখল নিতে ২টি নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হরমুজের দখল নিতে ২টি নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা ধ্বংস করতে নতুন হামলার পরিকল্পনা তৈরি করছে। এজন্য একাধিক পরিকল্পনা পর্যালোচনা এই প্রতিবেদন এসেছে কয়েক দিন আগে ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে এই বিরতি বাড়ানো হয়েছে। তারা বলেছে, ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব তৈরিতে আরও সময় দরকার।

সিএনএন জানিয়েছে, পেন্টাগন বেশ কয়েকটি হামলার পরিকল্পনা পর্যালোচনা করছে। এর মধ্যে একটি পরিকল্পনায় হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরের আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার কথা আছে।

সূত্রগুলো জানিয়েছে, এই হামলায় সেই সম্পদগুলো নষ্ট করা হবে যা ইরানকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করছে। এর মধ্যে আছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের দ্রুতগতির আক্রমণ নৌকার বহর এবং মাইন পাতার কাজে ব্যবহৃত জাহাজ।

বৃহস্পতিবার ট্রাম্প এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে কেউ মাইন পাতলে মার্কিন নৌবাহিনী তাদের ‘গুলি করে হত্যা করবে।’

আইআরজিসির দ্রুতগতির আক্রমণকারী নৌকাগুলো মার্কিন ও ইসরায়েলি ব্যাপক বোমাবর্ষণ থেকে বেঁচে গেছে বলে জানা গেছে। এই নৌকাগুলোতে সাধারণত মেশিনগান লাগানো থাকে। এগুলো মাইন পাতার কাজেও ব্যবহার করা যায়। তবে ইরানি জাহাজ সত্যিই মাইন পাতছে কিনা তা যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত করেনি।

সামরিক কর্মকর্তারা আরেকটি পরিকল্পনাও প্রস্তাব করেছেন। সেটি হলো, যেসব ইরানি সামরিক নেতা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় বাধা দিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের লক্ষ্য করে হামলা চালানো।

একই সঙ্গে সিএনএন জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের বাকি সামরিক সক্ষমতার ওপর হামলা আবার শুরু করতে পারে। এর মধ্যে আছে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটি।

ট্রাম্প গতকাল দাবি করেছেন, ইরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দেশটি যুদ্ধবিরতি আলোচনায় সাড়া দিতে পারছে না। তিনি লিখেছেন, ‘ইরান বুঝতেই পারছে না তাদের নেতা কে। তারা সত্যিই জানে না!’

ট্রাম্প আরও বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে বাজেভাবে হেরে যাওয়া কট্টরপন্থীদের সঙ্গে মধ্যপন্থীদের লড়াই চলছে। মধ্যপন্থীরা একেবারে মধ্যপন্থী নয়, তবে সম্মান পাচ্ছে। পরিস্থিতিটা একেবারে ‘পাগলাটে’।’করে দেখা হচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সিএনএন বিষয়টি জানিয়েছে।