মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক ও সাইবার অপরাধমুক্ত নওগাঁ গড়তে সরকারি কলেজে জেলা পুলিশ-র‍্যাবের সচেতনতামূলক মতবিনিময়

মাদক ও সাইবার অপরাধমুক্ত নওগাঁ গড়তে সরকারি কলেজে জেলা পুলিশ-র‍্যাবের সচেতনতামূলক মতবিনিময়

মাদক ও সাইবার অপরাধমুক্ত নওগাঁ গড়তে সরকারি কলেজে জেলা পুলিশ-র‍্যাবের সচেতনতামূলক মতবিনিময়

তারুণ্যের দীপ্ত অঙ্গীকার: মাদক ও সাইবার অপরাধমুক্ত নওগাঁ’ গড়ার প্রত্যয়ে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫-এর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় পুলিশ সুপার তথ্যসমৃদ্ধ পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফির ঝুঁকি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণদেরই এ আন্দোলনের নেতৃত্ব দিতে হবে।”

সাইবার অপরাধ বিষয়ে তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তিগত তথ্য বা অতি-ব্যক্তিগত ছবি শেয়ার করা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ছাত্রীদের অনলাইন হয়রানি, পর্নোগ্রাফি ও বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এছাড়া বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। কোনো ধরনের সাইবার হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার বিস্তারিত উত্তর দেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত উপস্থাপনকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সভার শেষে শিক্ষার্থীরা মাদক, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: