পুরান ঢাকায় ভূমিকম্পে ভবন ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউলের মরদেহ নিজ বাড়ি বগুড়ায় পৌঁছেছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনা হলে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
রাফিউলের সঙ্গে আরেকটি অ্যাম্বুলেন্সে করে আহত নুসরাতকেও বগুড়ায় আনা হয়েছে। ভূমিকম্পের ঘটনায় তার মাথায় একাধিক আঘাত লাগায় অবস্থাও আশঙ্কাজনক। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও নুসরাত জানেন না তিনি যে ছেলের মরদেহের সঙ্গে একই সময়ে বগুড়ায় এসেছেন।
