সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যাত্রাবাড়ীতে অভিযানে গ্রেফতার ২৯

যাত্রাবাড়ীতে অভিযানে গ্রেফতার ২৯

যাত্রাবাড়ীতে অভিযানে গ্রেফতার ২৯

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ওমর সানি (৩৫), মো. ওমর ফারুক (২৫), মো. শাহজাহান (৩৫), মো. রেজওয়ান খান মানিক (২০), মৌসুমী আক্তার শিখা ওরফে মোসা. শিখা বেগম (৪০), মো. আকরাম হোসেন (৩৮), মো. কবির কাজী (৪৭), মো. তুহিন (২৮), মো. স্বপন মিয়া (২৪), মো. ফয়সাল (১৯), মো. রিপন মিয়া (২২), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. মাঈন উদ্দিন (৩১), মো. সুমন (২৯), মো. সিয়াম (১৮), মো. আরিফ (২২), মনির হোসেন (৩৮), মো. চুপ্পু (৫৫), মো. ফাহাদ (৫০), মো. নাসির (৩৪), মন্টু সরকার (৪০), মো. সেলিম (৪২), আব্দুল রব (৫৫), মো. রায়হান আহমেদ (২১), মো. মিরাজ (২৩), মো. জুয়েল (৩১), হরি নারায়ন ওরফে বাবু (৪৮), মো. শামিম প্রধান (৩০) ও মো. জুয়েল (৩৩)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৩ জন, পুরাতন মামলার ৩ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে আটক করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।