শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ’লীগ নেতা মাহতাব আটক।

কিশোরগঞ্জে নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ’লীগ নেতা মাহতাব আটক।

কিশোরগঞ্জে নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ’লীগ নেতা মাহতাব আটক।

কিশোরগঞ্জে নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ’লীগ নেতা মাহতাব আটক।

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। 
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নরসুন্দা নদীর জায়গা দখল ও সরকারি গাছ কাটার অভিযোগে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাহতাব উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে নরসুন্দা নদী দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করছিলেন। এছাড়া লেক পাড়ের প্রায় ১০ থেকে ১৫টি ফলজ ও বনজ সরকারি গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা তাকে হাতেনাতে আটক করে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, মাহতাব উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন ধরে নরসুন্দা নদী দখল এবং সরকারি গাছ কেটে আসছিলেন। আজ এলাকাবাসীকে সাথে নিয়ে তাকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।