সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি ডাকাতি

ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি ডাকাতি

ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি ডাকাতি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে সাত কোটি রুপি (আট লাখ ডলার) ডাকাতি করেছে। রুপি বহনকারী একটি গাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রধারীরা গাড়িতে থাকা সব অর্থ নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন মতে, গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কর্ণাটকের বেঙ্গালুরু শহরের কেন্দ্রে দিনের বেলা এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং বলেন, সেদিন শহরের ব্যস্ত সড়কে একটি এসইউভি গাড়িতে করে এসে ছয় ব্যক্তি অর্থ বহনকারী গাড়িটি থামায়।
 
গাড়িটি ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় অর্থ নিয়ে যাচ্ছিল। সে সময় গাড়িটিতে চালকের পাশাপাশি একজন জিম্মাদার এবং দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী ছিলেন। সীমান্ত কুমার সিং বলেন, ডাকাতেরা গাড়িতে থাকা চারজনকে বলে, তারা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। বিপুল পরিমাণ অর্থ পরিবহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, তা তারা যাচাই করতে চায়।
 
এরপর ডাকাত দলের সদস্যরা অর্থের জিম্মাদার ও নিরাপত্তারক্ষীদের তাদের অস্ত্রগুলো গাড়িতে রেখে ডাকাতদের গাড়িতে উঠে বসতে বলে। তারপর চালককে গাড়িটি চালিয়ে নিয়ে যেতে বলা হয়। এসইউভি গাড়িটি অর্থ পরিবহনকারী গাড়িটিকে কয়েক কিলোমিটার পর্যন্ত অনুসরণ করে।