বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

পিরোজপুর সদর উপজেলা চত্বর ও এর আশপাশের পরিবেশকে বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

​শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর বিশেষ নির্দেশনায় এই অভিযান শুরু হয়। অভিযানে সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন।

​উক্ত অভিযানে  উপজেলা চত্বরের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
চত্বরের আশপাশে গড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা কেটে পরিবেশকে দৃষ্টিনন্দন করা হয়।
জলাবদ্ধতা রোধ এবং মশার উপদ্রব কমাতে দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়।

​অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, "উপজেলা চত্বরে আগত সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"

​উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, এর ফলে উপজেলা চত্বরের সাধারণ পরিবেশ ও স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। 

​পিরোজপুর প্রতিনিধি