ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি অন্তর্বর্তী সরকারের করা নতুন টেলিকম পলিসি রিভিউ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে নতুন টেলিকম পলিসি নিয়ে টিআরএনবি আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় গেলে অন্তর্বর্তী সরকারের করা নতুন টেলিকম পলিসি রিভিউ করা হবে।
