ফাদার অব ইন্ডিয়ান ফটোগ্রাফি নামে পরিচিত কিংবদন্তি আলোকচিত্রী এবং চিত্র সাংবাদিক রঘু রাই (রঘুনাথ রায় চৌধুরী) মারা গেছেন। মুক্তিযুদ্ধের সময়ে তোলা তার ছবিগুলো বিশ্বব্যাপী বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করতে সাহায্য করেছিলো। আজ রোববার (২৬ এপ্রিল) ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার ছেলে নিতিন রাই জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
