রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোলখরা কাটিয়ে ঘুরে দাঁড়াবে রিয়াল বিশ্বাস আলোনসোর

গোলখরা কাটিয়ে ঘুরে দাঁড়াবে রিয়াল বিশ্বাস আলোনসোর

গোলখরা কাটিয়ে ঘুরে দাঁড়াবে রিয়াল বিশ্বাস আলোনসোর

গোলখরায় ভুগছে রিয়াল মাদ্রিদ। শেষ দুই ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোরা। এ ম্যাচ দুটিতে প্রতিপক্ষের জালেও কোনো বল পাঠাতে পারেনি তারা। তবে, বিষয়টি নিয়ে আলাদা করে কোনো দুশ্চিন্তার কারণ দেখছেন না শাবি আলোনসো। কিলিয়ান এমবাপ্পে গোল না পাওয়ার কারণেই মাদ্রিদ জিততে পারছে না, এ মতবাদেও বিশ্বাসী নন এই স্প্যানিশ কোচ। পরের ম্যাচ থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস শাবির।

জিততে জিততে নিজেদের বেঞ্চমার্ক এমন এক জায়গায় নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ, যেখানে ছোট্ট একটু বিচ্যুতিও চোখে পড়ে যায় সবার। শেষ দুই ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় জয় নিয়ে ফিরতে পারেনি লস ব্লাঙ্কোরা। হেরে যাওয়া অস্বাভাবিক নয়, তবে সমালোচকদের চোখ আটকে আছে এক জায়গায়। হেরে যাওয়া কোনো ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি মাদ্রিদিস্তারা। আর এখানেই যত সমস্যার উৎপত্তি।