প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে অনন্য মাইলফলকে নাম লেখালেন তাইজুল ইসলাম। সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের ঝুলিতে পুরলেন আড়াই’শ উইকেট।
চলমান আয়ারল্যান্ড সিরিজে এ অর্জনে নাম লিখিয়েছেন টাইগার বাঁহাতি স্পিনার।
রোববার (২৩ নভেম্বর) মিরপুর টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে পেলে ২৫০ উইকেট পূর্ণ করেন তিনি।
