রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে পাচ্ছেন হুমকি-ধমকি অভিযোগ নাসীরুদ্দীনের

এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে পাচ্ছেন হুমকি-ধমকি অভিযোগ নাসীরুদ্দীনের

এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে পাচ্ছেন হুমকি-ধমকি অভিযোগ নাসীরুদ্দীনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় গেলে হুমকি-ধমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব, কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে।’

 
চব্বিশের স্পিরিট ধরে রাখতে, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাবো।’
 
প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকির শিকার হচ্ছেন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনও সরানো হয়নি। তাদের সরানোর দাবি জানাচ্ছি।’
 
প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।’
 
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজ চলছে।