ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন তিনি।দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।
রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। এই সময়ে একে অন্যকে জানার চেষ্টা করেছেন। এরপর শুরু হয় প্রেমের সম্পর্ক। দেড় মাস প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম। এছাড়া সিনেমাতেও কাজ করেছেন তিনি।
মম অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাগজ’। তবে এর আগে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ সিনেমায় তিনি অভিনয় করেন। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত।
