রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্পে আতঙ্কে শোবিজ অঙ্গন, তারকারা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

ভূমিকম্পে আতঙ্কে শোবিজ অঙ্গন, তারকারা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

ভূমিকম্পে আতঙ্কে শোবিজ অঙ্গন, তারকারা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর)। যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভয়াবহ অভিজ্ঞতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে। যার হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও।
সকালে ভূমিকম্পের পরপরই প্রাকৃতিক বির্পয়ের ভয়াহতা সবাইকে জানাতে ফেসবুকে একটি বিপর্যস্ত বাড়ির ছবি আপলোড করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।ছবিতে দেখা যাচ্ছে, একটি ভাঙা বাড়ির দৃশ্য। যেখানে দেয়ালে ফাটলের তৈরি হয়েছে, প্লাস্টার খসে খসে পড়ছে। ক্যাপশনে কিছুই লেখেননি অর্ণব। ছবিতে স্পষ্ট চরম আতঙ্কে রয়েছেন গায়ক।
অভিনেত্রী সাদিয়া আয়মান আতঙ্কে ফেসবুকে একটি দোয়া উল্লেখ করে লিখেছেন, ‘আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা’ (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)।
 
অভিনেতা চঞ্চল চৌধুরী ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’
 
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, 'ভূমিকম্প! আশা করি সবাই নিরাপদে আছেন।'
 
চিত্রনায়িকা পরীমণি লেখেন, ‘জীবন অনিশ্চিত জেনেও জীবনের ছুটে চলা।’
 
অভিনেত্রী সামিরা খান মাহি একটি সিসিটিভি ফুটেজ আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্প শুরুর আগেই বিড়ালগুলো এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এরপরই শুরু হয় ভূমিকম্প। ক্যাপশনে তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল।’
 
ভূমিকম্প থেকে বাঁচার পরিস্থিতি নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেই ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি লেখেন, ‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ভূমিকম্প ফ্যাক্ট।