বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় কক্ষ পরিদর্শকের কোলে পরীক্ষার্থীর শিশু, নিশ্চিন্তে পরীক্ষা দিলেন মা!

গলাচিপায় কক্ষ পরিদর্শকের কোলে পরীক্ষার্থীর শিশু, নিশ্চিন্তে পরীক্ষা দিলেন মা!

গলাচিপায় কক্ষ পরিদর্শকের কোলে পরীক্ষার্থীর শিশু, নিশ্চিন্তে পরীক্ষা দিলেন মা!

পটুয়াখালীর গলাচিপায় এক মানবিক দৃশ্যের দেখা মিলেছে পরীক্ষার হলে। কক্ষপরিদর্শকের কোলে নিজের শিশুকে রেখে নিশ্চিন্ত মনে পরীক্ষার খাতায় লিখেছেন এক পরীক্ষার্থী মা। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রসংশয় ভাসছেন ওই কক্ষপরিদর্শক। ঘটনাটি ঘটেছে গলাচিপা সরকারি কলেজের ভেন্যুতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার হলে। গলাচিপা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক নাসরিন জাহান ছবিতে তিন মাসের শিশুকন্যা কোলে দায়িত্ব পালন করতে দেখা যায়। 
 

জানা যায়, ছোট শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন ওই পরীক্ষার্থী। শিশুটিকে দেখ ভাল করার কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি। বিষয়টি বুঝতে পেরে কক্ষপরিদর্শক নাসরিন জাহান শিশুটিকে নিজের কোলে নিয়ে যত্ন করেন। ফলে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন ওই মা।

বার্তা প্রেরক
রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।