সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গাইবান্ধায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গাইবান্ধায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সন্ধ্যায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর সন্ধ্যায় রাস্তার পাশে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রীর স্বজন এবং স্থানীয় এলাকাবাসী। 

গাইবান্ধা প্রতিনিধি