লক্ষ্মীপুরের রায়পুরে ৫ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় নগদ তিন লাখ টাকা লুটসহ ব্যাবসাপ্রতিষ্ঠানে ভাংচুরও করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ও বিচার দাবি জানিয়ে থানায় পৃথক অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চরআবাবিল ইউপির এলাকায় হায়দরগন্জ বাজারের চেয়ারম্যানের ব্যাবসাপ্রতিষ্ঠানে এই হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে দুই পক্ষের নেতাকর্মী ও স্বজনদের মাঝে ক্ষোভও উত্তেজনা বিরাজ করছে।
আহত মোঃ নাছির উদ্দিন বেপারি চরআবাবিল ইউপির সাবেক চেয়ারম্যান তার ছেলে মোশারফ হোসেনসহ ৭ জন। চেয়ারম্যানের মাথা, মুখ, পায়ে ২০টি সেলাইকরা হয় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। দুইজনকেই ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় বলে কর্তব্যর ডাক্তার সাইফুল ইসলাম জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে মৃত আমিন উল্লাহ বেপারির প্রায় সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা নাছির বেপারী (৭০) এবং তার স্বজন স্থানীয় বিএনপি নেতা আব্দুস সাত্তার বেপারির (৬৫) মধ্যে বিরোধ চলছে । সম্প্রতি বিরোধকৃত ওই জমির হিসাব বুঝে দিতে সহকারি কমিশনার ভুমি অফিসে লিখিত আবেদন করেন নাছির বেপারি। এনিয়ে মঙ্গলবার দুপুরে নাছির বেপারির হায়দরগন্জ ব্যাবসাপ্রতিষ্ঠানে বৈঠকে বসেন উভয়পক্ষ। এতে উভয়ের মধ্যে কথাকাটি হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে নাছির বেপারির উপর প্লাস্টিকের চেয়ারসহ ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে আব্দুস সাত্তার, জোবায়ের, জাকির ও আবদুল আজিজসহ আরও কয়েকজন। এসময় বাধা দেওয়ায় মোশারফ হোসেনকেও (৪০) পিটিয়ে মারাত্নক আহত করা হয়। তাদেরকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে।
এঘটনায় আহত সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারি ও তার ছেলে মোশারফ এবং আবদুস সাত্তার বেপারিসহ উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। খোঁজখবর নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাহবুব হোসেন রনি রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
