বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় পবন হত্যা মামলার রায়: বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

মাগুরায় পবন হত্যা মামলার রায়: বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

মাগুরায় পবন হত্যা মামলার রায়: বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

মাগুরার চাঞ্চল্যকর পবন মোল্লা হত্যা মামলায় একই পরিবারের বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৮ বছর ৩ মাস ৩০ দিন পর এ রায় ঘোষণা করা হলো।
মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ নাসির উদ্দিন এ রায় প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
 

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পবন মোল্লা নিহত হন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৮ জনের বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর দুই আসামিকে পৃথক ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার চলাকালে ৩ আসামির মৃত্যু হয় এবং কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে।
 

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। তাদের অভিযোগ, এটি একটি চক্রান্তমূলক মামলা এবং তারা ন্যায়বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
অন্যদিকে, মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আবুল কালাম আজাদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন পর এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ১৮ বছর পর বহুল আলোচিত এই মামলার রায়ে এলাকায় স্বস্তি ফিরলেও আসামিপক্ষের আপিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি