বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: