সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদী জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতা বৃদ্ধি: চেকপোস্ট ও টহল জোরদার

নরসিংদী জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতা বৃদ্ধি: চেকপোস্ট ও টহল জোরদার

নরসিংদী জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতা বৃদ্ধি: চেকপোস্ট ও টহল জোরদার

নরসিংদী জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, হাইওয়ে, বাজার এলাকা ও জনবহুল স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে। একই সঙ্গে জেলা জুড়ে টহল কার্যক্রম ও নজরদারি আরও জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা মাঠে থেকে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছেন। যে কোনো অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন চিহ্নিতকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ জানায়, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।