রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কলকাতার প্রযোজকের

তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কলকাতার প্রযোজকের

তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কলকাতার প্রযোজকের

অগ্রিম অর্থ নিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শেষ পর্যন্ত সিনেমায় কাজ না করায় এবং অগ্রিম নেয়া অর্থ ফেরত না দেয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন কলকাতার প্রযোজক দাবি করা শরীফ খান।কলকাতার নির্মাতা এম.এন রাজ পরিচালিত 'ভালোবাসার মরশুম' সিনেমা নিয়ে এ ঝামেলায় জড়িয়েছেন অভিনেত্রী। ওই সিনেমার প্রযোজক বলে পরিচয় দেয়া শরীফ খানের দাবি, চুক্তিবদ্ধ হয়ে শেষ পর্যন্ত সিনেমায় কাজ করেননি তিশা। আবার চুক্তিবদ্ধ হওয়ার অগ্রিম টাকাও ফেরত দেননি। এতে তিনি ক্ষতির সম্মুখীন হন।তবে তিশা এই অভিযোগকে 'ফালতু' বলে জানিয়েছেন। অভিনেত্রীর আইনজীবী জসিম উদ্দিন জানান, ওই সিনেমার জন্য শরীফ নন, তিশাই সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছেন।