চীনের চংকিংয়ে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের কিশোররা।আট গোল হলেও বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে পারেনি। স্কোরশিটে নাম তুলেছেন ছয় ফুটবলার। রিফাত কাজী ও অপু দুটি করে এবং মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। ১৩তম মিনিটে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ২৩তম মিনিটে রিফাত দুই ডিফেন্ডার কাটিয়ে জালে জড়ান বল। কিছুক্ষণ পর রিদুয়ানের পাস থেকে ফয়সাল তৃতীয় গোল যোগ করেন। পরের মিনিটেই মানিকের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান হয় ৪-০।
