বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

ঐক্যে বৈষম্যহীন সমাজ, শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে” এবং “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের ভায়নার মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়ন, মাগুরা জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, পৌরসভা প্রশাসক মো. ইমতিয়াজ হোসেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “আজ সারা বিশ্বে একই চেতনা ও ঐক্যের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ঐক্যের পরিবেশ গড়ে তুলতে হবে। বৈষম্যহীন সমাজই একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সহায়ক।”
শেষে মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষের | 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি