নাটোরের লালপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনো এক সময় সৎ মায়ের ওপর অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দেয় নুপুর খাতুন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুপুর খাতুন উপজেলার বড়বড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার মেয়ে।
লালপুর থানার পুলিশ জানায়, ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোঃ সোহেল রানা
নাটোর জেলা প্রতিনিধি
