সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ‌তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।


বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।