শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, লালপুরে ‘ইমো হ্যাকার’ চক্রের ৫ সদস্য আটক।

প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, লালপুরে ‘ইমো হ্যাকার’ চক্রের ৫ সদস্য আটক।

প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, লালপুরে ‘ইমো হ্যাকার’ চক্রের ৫ সদস্য আটক।

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পানসিপাড়া ও তার নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন— আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), ও শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯),পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী (১৭),এবং নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করত। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগীদের আত্মীয়-স্বজনের কাছে অর্থ দাবি করে প্রতারণা চালাত।

অভিযান চলাকালে তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন,  ও নেশা জাতীয় জিনিস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত তাদের আদালতে পাঠানো হবে।

মোঃ সোহেল রানা 
নিজস্ব প্রতিনিধি
নাটোর লালপুর।