বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন কুঁড়ি স্পোর্টস’ মৌলভীবাজারে উদ্বোধন

নতুন কুঁড়ি স্পোর্টস’ মৌলভীবাজারে উদ্বোধন

নতুন কুঁড়ি স্পোর্টস’ মৌলভীবাজারে উদ্বোধন

দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর মৌলভীবাজার জেলা পর্যায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেগা প্রকল্পের জাতীয় পর্যায়ের শুভ উদ্বোধন করার পর পরই মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) 

রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, এম নাসের রহমানের সহধর্মিণী মিসেস রেজিনা নাসের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, বকশী মিছবাহ উর রহমান, মৌলভী ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মাহবুব ইজদানি ইমরান, জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান 

সোহানসহ জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনী দিনে বালক ও বালিকা—উভয় বিভাগেই কুলাউড়া উপজেলা ও জুড়ী উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচেই আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় কুলাউড়া উপজেলা দল। বালক বিভাগে কুলাউড়া দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বালিকা বিভাগেও তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মৌলভীবাজার জেলায় এই কর্মসূচির আওতায় মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো—ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা জানায়, পর্যায়ক্রমে সকল ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। 

ইকবাল হোসেন রিংকু