বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্ন দেখেন স্টোকস

ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্ন দেখেন স্টোকস

ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্ন দেখেন স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস। তবে খেলোয়াড়ি জীবন শেষে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই তারকা অলরাউন্ডার। 

গত জুনে নিউজিল্যান্ড সফরের সময় সতীর্থ গাস অ্যাটকিনসনের সঙ্গে নাইট ক্লাবে যাওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন স্টোকস। পরে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।

এর আগে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ২০২৩ বিশ্বকাপের জন্য জাতীয় দলে ফিরেছিলেন স্টোকস। তাই অনেকেই ধারণা করেছিলেন, টেস্ট ক্রিকেটেও হয়ত একই পথ অনুসরণ করতে পারেন তিনি। এমনকি ইংল্যান্ড দলের পরিচালক রব কি-ও সম্প্রতি বলেছিলেন, স্টোকসের প্রত্যাবর্তন হলে তিনি বিস্মিত হবেন না। তবে ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, এবার ফেরার কোনো সম্ভাবনা নেই। 

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্টোকস বলেন, ‘খেলোয়াড় থাকা অবস্থাতেই আমি লেভেল-থ্রি কোচিং কোর্স শেষ করছি। কারণ, অবসরের পর কোচিংয়ে আসার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে চাই। খেলাধুলার সঙ্গেই থাকতে চাই এবং আমার লক্ষ্য একদিন ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়া। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সব সময়ই আমাকে আকর্ষণ করে।’

স্টোকসের বিদায়ের পর ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব আবারও দেওয়া হয়েছে জো রুটকে। যদিও সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে এ দায়িত্ব দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্টোকস। তার মতে, ব্রুককে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করলে দায়িত্বও তার হাতেই তুলে দেওয়া উচিত ছিল।