রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস।

‎ গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।

‎ যদিও প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বিপিএলে দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। যদিও মাসখানেকের ব্যবধানে বিপিএলে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানা নিতে পারে দেশ ট্রাভেলস। দুই দফা যাচাই–বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত ৫ নভেম্বর আগামী পাঁচ বিপিএলের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

‎পুরনো দলগুলোর মধ্যে ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শর্তানুযায়ী, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হতো ফ্র্যাঞ্চাইজিদের। সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। সেই সময়ের মধ্যেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি।

‎গুঞ্জন অনুযায়ী, ব্যাংক গ্যারান্টি না দেয়া এবং অন্যান্য ইস্যুতে ট্রায়াঙ্গল সার্ভিসেসের মালিকানাধীন চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানায়নি। ২৩ নভেম্বর থেকে নিলাম পিছিয়ে ৩০ নভেম্বর নেয়া হলে গুঞ্জন উঠে চট্টগ্রাম রয়্যালসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শোনা যায়, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় চট্টগ্রাম এক্সপ্রেস নামে বিপিএলে যুক্ত হতে পারে দেশ ট্রাভেলস।

‎ একেবারে শুরুতে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে গেলেও শর্তপূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা। বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে বরং আরও একটি দল বাড়ানো হচ্ছে। যেখানে প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানায় দেখা যেতে পারে দেশ ট্রাভেলস।

‎গুঞ্জন আছে, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে তারা। আগামী আসরে ৫ দলই খেলবে নাকি ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী যুক্ত হবে সেটা নিয়ে নতুন করে কিছু জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

‎রিপোর্ট : মোঃ আরিফ হোসেন।
‎জেলা নোয়াখালী সদর উপজেলার প্রতিনিধি।