বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বদলগাছীতে কৃষির আধুনিকায়নে ‘পার্টনার কংগ্রেস’: স্মার্ট কৃষির পথে নতুন দিগন্ত

বদলগাছীতে কৃষির আধুনিকায়নে ‘পার্টনার কংগ্রেস’: স্মার্ট কৃষির পথে নতুন দিগন্ত

বদলগাছীতে কৃষির আধুনিকায়নে ‘পার্টনার কংগ্রেস’: স্মার্ট কৃষির পথে নতুন দিগন্ত

নওগাঁর বদলগাছীতে কৃষির আধুনিকায়ন ও কৃষকদের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। শনিবার (২ মে, ২০২৬) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন হয়।
​বিশ্বব্যাংক, ইউএনডিপি (UNDP) ও আইএফএডি (IFAD)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
​স্মার্ট ও বাণিজ্যিক কৃষির অঙ্গীকার আলোচনাসভায় বক্তারা বলেন, বদলগাছীর মাটি অত্যন্ত উর্বর। এখানে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাও কয়েকগুণ বৃদ্ধি পাবে। ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো—
​কৃষিকে সনাতন পদ্ধতি থেকে বের করে বাণিজ্যিকীকরণ করা ও ​নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করা এবং ​জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা তার সাথে ​জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
​উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী
​এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক এই কংগ্রেসে অংশ নেন।
​প্রদর্শনী ও প্রযুক্তি সহায়তা কর্মসূচিতে প্রান্তিক কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং উৎপাদিত ফসল বাজারজাতকরণের আধুনিক কলাকৌশল তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে উন্নত জাতের ফসলের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
​উপস্থিত কৃষকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের ফলে তারা সরাসরি আধুনিক কৃষি তথ্যের সাথে যুক্ত হতে পারবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। 

নওগাঁ জেলা, প্রতিনিধিঃ