বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেল পার্কিং নিয়ে পানছড়িতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হামলা

মোটরসাইকেল পার্কিং নিয়ে পানছড়িতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হামলা

মোটরসাইকেল পার্কিং নিয়ে পানছড়িতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হামলা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। রোববার (৩ মে) সকালে পানছড়ি বাজারে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে এ ঘটনার সূত্রপাত ঘটে।


আহতরা হলেন- পানছড়ি উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ মনজুর, ইউনিয়ন যুবদলের কর্মী লুৎফর রহমান ও আরেকজন বিএনপি কর্মী।


জানা যায়, রোববার সকালে পানছড়ি বাজারে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে বাগবিতণ্ডা হয় উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতের নেতাদের মধ্যে। এর জেরে প্রথমে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলার অভিযোগ তোলে। পরে পাল্টা হামলা চালায় আরেক পক্ষ।


এ ঘটনায় বিএনপি-জামায়াত একে অপরকে দোষারোপ করছে। আহতদের মধ্যে মনজুর খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অন্যরা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।