শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক

নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক

নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে ছুরিকাঘাত করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই মা।
শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামে এক যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে তার মায়ের পেটে ছুরিকাঘাত করে।
 

এতে সাজেদা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত ছেলে রাজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মো সোহান সরকার 

নাটোর জেলা প্রতিনিধি