শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চরফ্যাশনে গুরুত্বপূর্ণ সড়ক মেরামত, স্বস্তি ফিরছে শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে

চরফ্যাশনে গুরুত্বপূর্ণ সড়ক মেরামত, স্বস্তি ফিরছে শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে

চরফ্যাশনে গুরুত্বপূর্ণ সড়ক মেরামত, স্বস্তি ফিরছে শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে

ভোলার চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী সরকারি কলেজের জিয়া সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন।
বিশেষ করে বৃষ্টি হলে সড়কটিতে পানি জমে থাকায় শিক্ষার্থী ও পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো। এতে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছিল।
 

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এগিয়ে আসেন মো: জিহাদ পাটোয়ারী, সভাপতি, চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ড শাখা ছাত্রদল। তার সাথে সহযোগিতা করেন মনির বেপারী নামের এক ব্যক্তি। তাদের উদ্যোগে সড়কটির মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।
সড়কটি মেরামত হওয়ায় এখন শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি