শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা: ছেলে আটক

নাটোরে পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা: ছেলে আটক

নাটোরে পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা: ছেলে আটক

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে পোনা মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় তার ছেলে রয়েল (২২) ওরফে সাইফুদ্দিনকে আটক করেছে নাটোর জেলা ডিবি পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দ্রুত অভিযানে নেমে অভিযুক্তকে আটকের ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৪ মে) রাতের কোনো একসময় উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম একই গ্রামের কেরামত আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে রফিকুল ইসলাম অভিমান করে পাশের একটি কক্ষে ঘুমাতে যান। ভোরে তার স্ত্রী শিউলি বেগম ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে তদন্তে নামে নাটোর জেলা ডিবি পুলিশ। অভিযানের একপর্যায়ে নিহতের ছেলে রয়েল ওরফে সাইফুদ্দিনকে আটক করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা নিকটবর্তী একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক ও হত্যার অস্ত্র উদ্ধারে নাটোর জেলা ডিবি পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাটোর জেলা প্রতিনিধি

  সোহান সরকার