পাবনা জেলার ডালারচর ইউনিয়নের নারাদহ থেকে খয়ের চর ফেরিঘাট পর্যন্ত চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পাবনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবীব। তিনি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কাজের মান, সময়মতো বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেন।
এ কে এম সেলিম রেজা হাবীব বলেন, এই সড়ক ও ফেরিঘাট এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, জনগণের কষ্ট লাঘব এবং উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শনের সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ দ্রুত শেষ করার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত সম্পন্ন হলে যাতায়াতে ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।
এ সময় উপস্থিত স্থানীয় নেতারা বলেন, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, নারাদহ থেকে খয়ের চর ফেরিঘাট পর্যন্ত এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি
