সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গান নিয়ে ফিরলেন বেলাল পড়শী।

নতুন গান নিয়ে ফিরলেন বেলাল পড়শী।

নতুন গান নিয়ে ফিরলেন বেলাল পড়শী।

ভালোবাসি হয়নি বলা’ ও ‘একলা প্রহর’সহ আরও অনেক জনপ্রিয় গানের জুটি জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। প্রায় এক বছর পর নতুন গান নিয়ে এলেন তারা।

বৃহাস্পতিবার বিকেল তিনটায় প্রকাশ হয়েছে তাদের ‘তোমার জন্য আমি’ গানের মিউজিক ভিডিও। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এর গীতিকার মেহেদী হাসান লিমন এবং সুরারোপ করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনায় রয়েছেন মুসফিক লিটু।

বেলাল খান ও পড়শীর কণ্ঠে গানটি নতুন এক আবেগঘন অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, নাজির ভাই যখন গানটির সুর আমাকে শোনায় এবং ডুয়েট করার পরামর্শ দেয় তখনই মাথায় আসে পড়শীর কথা। এমনিতেও ‘পড়শীর আর আমার কয়েকটি গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। আমাদের নতুন গানটি রোমান্টিক ঘরনার হলেও সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’
এ প্রসঙ্গে পড়শী বলেন, “শ্রোতাদেরও অনেক চাওয়া ছিল বেলাল ভাইয়ের সাথে ডুয়েট গান করার ফাইনালি গানটি হলো আশা করি শ্রোতারা আগের গানগুলোর মতই আমাদের নতুন গান ‘তোমার জন্য আমি’ পছন্দ করবেন।”

উল্লেখ্য, বেলাল খান ও পড়শীর এর আগে প্রকাশিত গান ‘কতযে আপন’। গেল বছর এটি প্রকাশ হয়েছে।