বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় এক মামলায় ৭ সাংবাদিক-বাদী বিএনপি নেতা

ভোলায় এক মামলায় ৭ সাংবাদিক-বাদী বিএনপি নেতা

ভোলায় এক মামলায় ৭ সাংবাদিক-বাদী বিএনপি নেতা

ভোলার চরফ্যাশনে প্রেসক্লাবের সাংবাদিকদের “হলুদ সাংবাদিক” ও “চাঁদাবাজ” আখ্যা দেওয়ার প্রতিবাদে কারণ দর্শানোর চিঠি ও সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে কেন্দ্র করে ৭ সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দায়ের করা মামলাটি আদালত রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে চরফ্যাশনের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

সাংবাদিকদের অভিযোগ, ইউএনও’র পরিচিতি সভায় সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।চরফ্যাশন থানার ওসি মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। 

মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি