রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন

শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন

শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, শাহবাগের পিজি হাসপাতালের ব্লক-এ এর ৪র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ ঘটনাস্থলে গিয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে।
 
তবে আগুন লাগার ঘটনায় কোনো হতাহত বা আটকে পরা ভিকটিমের খবর পাওয়া যায়নি।