বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাক্ষর আমার নয়, কমিটি ভুয়া রাঙামাটি জেলা কমিটি নিয়ে হাজী মুজিবুর রহমান

স্বাক্ষর আমার নয়, কমিটি ভুয়া রাঙামাটি জেলা কমিটি নিয়ে হাজী মুজিবুর রহমান

স্বাক্ষর আমার নয়, কমিটি ভুয়া রাঙামাটি জেলা কমিটি নিয়ে হাজী মুজিবুর রহমান

ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা তাঁতী দলের একটি কমিটি অনুমোদনের গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি চক্র ভুয়া এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
 

​অনুসন্ধানে জানা গেছে, রাঙামাটি জেলা তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একটি বিশেষ মহল এই তৎপরতা চালিয়েছে। কমিটির পত্রে কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ নকল। কেন্দ্রীয় দপ্তরের রেকর্ড অনুযায়ী, রাঙামাটি জেলার জন্য সম্প্রতি এ ধরনের কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি।

এই ভুয়া কমিটির খবর ছড়িয়ে পড়ার পর রাঙামাটি জেলা ও উপজেলা পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের এই ক্রান্তিলগ্নে যারা পদ-পদবির লোভে জালিয়াতির আশ্রয় নিচ্ছে, তারা মূলত দলের শত্রু। তারা অতি দ্রুত এই চক্রের হোতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।আমার স্বাক্ষর জাল করে যারা কমিটি ঘোষণা করেছে, তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে। কেন্দ্রীয় তাঁতী দল এই জালিয়াতির সাথে কোনোভাবেই জড়িত নয় এবং ওই তথাকথিত কমিটির কোনো আইনগত বা সাংগঠনিক ভিত্তি নেই।  হাজী মুজিবুর রহমান  (সদস্য সচিব, কেন্দ্রীয় তাঁতী দল)
 

​কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, এই জালিয়াতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করার পেছনের কুশীলবদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই ভুয়া কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে এবং যারা এই অবৈধ প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
 

​বিবৃতিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী তাঁতী দলের নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সে জন্য সকল স্তরের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। অনুমোদিত কমিটি বা যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত শুধুমাত্র কেন্দ্রীয় দপ্তরের প্যাড ও বৈধ স্বাক্ষরেই কার্যকর হবে। 

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি: