বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে জিন্দারপুরে আলোচনা সভা অনুষ্ঠিত |

মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে জিন্দারপুরে আলোচনা সভা অনুষ্ঠিত |

মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে জিন্দারপুরে আলোচনা সভা অনুষ্ঠিত |

মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে জিন্দারপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব বিনয় চন্দ্র দাস।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোলামগাড়ী হাট দ্বিমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী মন্ডল, মোলামগাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেনসহ জিন্দারপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
 

বক্তারা তাদের বক্তব্যে মাদকদ্রব্যের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদ, কালাই, জয়পুরহাট। 

মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: