রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অলিম্পিয়াকসের বিপক্ষে নামার আগে দুই খেলোয়াড়কে পাচ্ছে না রিয়াল

অলিম্পিয়াকসের বিপক্ষে নামার আগে দুই খেলোয়াড়কে পাচ্ছে না রিয়াল

অলিম্পিয়াকসের বিপক্ষে নামার আগে দুই খেলোয়াড়কে পাচ্ছে না রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে রাতে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। দারুণ ছন্দে থাকা স্প্যানিশ ক্লাবটি শেষ লিগ ম্যাচে পয়েন্ট হারিয়ে ধাক্কা খায়। এবার আরও বড় দুঃসংবাদ পেল রিয়াল। অলিম্পিয়াকসের বিপক্ষে গোলকিপার থিবো কোর্তোয়া পাচ্ছে না রিয়াল। অপরদিকে, ডিফেন্ডার ডিন হাউসেনকে না পাওয়ার সম্ভাবনা প্রবল।রিয়াল মাদ্রিদ মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল’ সংক্রমণের কারণে দলের সঙ্গে এথেন্সে যেতে পারবেন না গোলকিপার কোর্তোয়া। যদিও হাউসেনকে নিয়ে কিছুই বলেনি রিয়াল। তবে হাঁটুর ইনজুরির কারণে তাকেও হয়তো অলিম্পিয়াকসের বিপক্ষে না দেখা যেতে পারে।


এদিকে আগে থেকে বাইরে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল ও আন্টোনিও রুডিগার। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চোট পান দুই ডিফেন্ডার ডেভিড আলাবা ও এদের মিলতাও।