রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হত্যার পর যুবকের মুখ পুড়িয়ে বিকৃত পরিচয় জানে না কেউ

হত্যার পর যুবকের মুখ পুড়িয়ে বিকৃত পরিচয় জানে না কেউ

হত্যার পর যুবকের মুখ পুড়িয়ে বিকৃত পরিচয় জানে না কেউ

কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর পুড়িয়ে বিকৃত করার পর মরদেহ ফেলে রেখে গে‌ছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমা‌নিক চ‌ল্লি‌শের ওপ‌রে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ব‌লেন, ‘ধারণা কর‌ছি, হত্যার পর যুবকের মুখ পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির এখ‌নো প‌রিচয় শনাক্ত হয়‌নি।’