বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ।

শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ।

শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করতে হবে এবং ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নবগঠিত কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং এটি একটি বড় দায়িত্ব। এর মাধ্যমে নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। “পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি মাধ্যম”—বলেন তিনি।
বক্তারা আরও বলেন, সংগঠনের সফলতা নির্ভর করবে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের ওপর। তিনি গ্রুপিং রাজনীতি ও কোরামবাজি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্পষ্টভাবে জানান, ছাত্রশক্তির কার্যক্রম কোনোভাবেই টেন্ডারবাজি, চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রম, বিতর্ক, সভা-সেমিনার ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে।
নবগঠিত কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, আসন্ন কুরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে হবে। সকল সমস্যা ও অভিযোগ যথাযথ নেতৃত্বের মাধ্যমে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বক্তারা আরও বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যসহ সকল কার্যক্রম এখন সাংগঠনিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ছাত্রশক্তিকে নিয়মিত শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের সচেতন করতে সংগঠনকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
এসময় উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,
জেলা যুবশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান,সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদা সুলতানা- 
মূখ্য সংগঠক, সাইফুল ইসলাম মাহিন 
উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব
নাসিফ মোহাইমেন, মূখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, রাকিবুল ইসলাম হৃদয় প্রমুখ। 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা।