শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, চারজন নিহত

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, চারজন নিহত

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, চারজন নিহত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে আগুনের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন। এর মধ্যে ‍দুইজনের অবস্থা গুরুতর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলির প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

 
পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, বেশ কয়েকজন ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন এবং অন্তত দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।
 
চায়না ডেইলির প্রতিবেদন মতে, বিকেল ৫টা পর্যন্ত আহত সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।