সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অলরাউন্ডারদের রাজা এখন সিকান্দার সিংহাসন ফিরে পেলেন রোহিতও

অলরাউন্ডারদের রাজা এখন সিকান্দার সিংহাসন ফিরে পেলেন রোহিতও

অলরাউন্ডারদের রাজা এখন সিকান্দার সিংহাসন ফিরে পেলেন রোহিতও

গত সপ্তাহে ড্যারেল মিচেলের কাছে জায়গা হারিয়েছিলেন রোহিত শর্মা। ম্যাচ না খেলেই আবার পূর্বের জায়গায় ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক। র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রোহিত। এদিকে, বড় চমক দেখিয়েছেন সিকান্দার রাজা।বুধবার (২৬ নভেম্বর) আইসিসি হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।  জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা তার দারুণ ফর্মের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন।

শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে রাজা দুর্দান্ত ফর্মে আছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর)  শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ৩৭ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি ৪ ওভার কিপটে বোলিং করলেও তার দল হেরে যায়। তবে, এই পারফরম্যান্সই তাকে পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে টি-টোয়েন্টির  অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে নিয়ে গেছে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন ৩৯ বছর বয়সী রাজা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই রাজা নিয়মিতভাবে অলরাউন্ডার তালিকার সেরা দশের ভেতরে ছিলেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে কতটা ধারাবাহিক। এ বছর সেপ্টেম্বরেই রাজা ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে উঠেছিলেন। বর্তমানে সে তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন।